প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শুক্রবার ভোররাতে তাঁর ব্রেইন স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে। এখন তাঁর জরুরি অস্ত্রোপচার চলছে। দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছে পরিবার।
জানা গেছে, করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম রাজধানীর স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক করে। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল।
কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।